বড় ধরনের যৌথ সামরিক মহড়ার জন্য গতকাল শুক্রবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ১০ হাজার সেনা। উত্তর কোরিয়ার তৃতীয় পারমাণবিক পরীক্ষা চালানো নিয়ে কোরীয় উপদ্বীপে চরম উত্তেজনার মধ্যে বার্ষিক এ মহড়া হচ্ছে।একজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহাপের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও জাপানের বিভিন্ন ঘাঁটি থেকে মার্কিন সেনারা দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে। যৌথ এ মহড়ায় স্থল, নৌ ও আকাশপথের অভিযান অন্তর্ভুক্ত থাকছে। মহড়া আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।মহড়া গতকালই শুরু হবে কি না, তা তার্যাক্ষণিকভাবে জানা যায়নি। তবে এর আগে জানানো হয়েছিল শুক্রবার মহড়া শুরু হবে। এএফপি।