ভারতের মুজাফফরনগরে গত বছরের সেপ্টেম্বরে সংঘটিত দাঙ্গার সময় মানুষের মৌলিক অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে উত্তর প্রদেশ রাজ্য সরকার। গতকাল বুধবার সুপ্রিম কোর্ট এক পর্যবেক্ষণে এ কথা বলেন। ওই দাঙ্গায় প্রায় ৬০ জন নিহত হয়েছিলেন। দাঙ্গা প্রতিরোধে রাজ্য সরকার অবহেলা করেছে বলেও আদালত বলেন। তবে আদালত বলেন, দাঙ্গার ঘটনায় বিশেষ তদন্ত টিম (এসআইটি) বা সিবিআইয়ের ( কেন্দ্রীয় তদন্ত ব্যুরো) কোনো তদন্তের প্রয়োজন নেই। রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে অভিযুক্ত সবাইকে গ্রেপ্তার করতে হবে। এনডিটিভি।