ঘড়ির কাঁটায় তখন মধ্যরাত। বেশির ভাগ মানুষ ঘুমিয়ে। আচমকা আগুন আগুন বলে চিৎকার। ঘুমন্ত লোকগুলো ধড়ফড় করে জেগে দেখেন জানালায় আগুন জ্বলছে। সবকিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ল লন্ডনের ২৪ তলা ভবনটিতে। শুরু হলো ছোটাছুটি। যে যেভাবে পারছেন, সবাই ছুটছেন। অনেকে সন্তানদের ভেজা তোয়ালে দিয়ে জড়িয়ে নিচ নামতে থাকেন। অনেকে সাহায্য চেয়ে চিৎকার করছিলেন। যাঁরা সৌভাগ্যবান, তাঁরা নামতে পেরেছেন, আর যাঁরা পারেননি, তাঁরা পুড়ে মরেছেন। আর কেউ বেঁচে আছেন বলে মনে করছে না ফায়ার সার্ভিস। বেঁচে থাকা অনেকে রাত কাটিয়েছেন প্রিয় বাড়ির কাছাকাছি খোলা আকাশের নিচে। পুড়ে যাওয়া ভবন ভেঙে পড়ারও আশঙ্কা করা হচ্ছে। এক নজরে এই অগ্নিকাণ্ডের কিছু তথ্য...
সূত্র: এএফপি