বিহারের জনপ্রিয় রাজনীতিক লালু প্রসাদ যাদবকে (৬৬) নিয়ে বেশ বিব্রত কংগ্রেস। কংগ্রেসের জ্যেষ্ঠ সূত্র বলছে, আরজেডি প্রধান লালু তলে তলে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিকে সহায়তা করার নিদর্শন দেখাচ্ছেন। আরজেডি থেকে বেরিয়ে আসা লালুর ঘনিষ্ঠজন আবু কায়সার দাবি করেন, মোদি সম্প্রতি মুঠোফোনে লালুর সঙ্গে কথা বলেছেন। এনডিটিভি।