জাতিসংঘের এইডসবিষয়ক সংস্থার ইউএনএআইডিএস ইন্টারন্যাশনালের শুভেচ্ছাদূত নিযুক্ত হয়েছেন ব্রাজিলীয় ফুটবল খেলোয়াড় ডেভিড লুইস। আগামী জুন মাসে ব্রাজিলে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপ সামনে রেখে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হলো। ব্রাজিলের জাতীয় ফুটবল দলের সহ-অধিনায়ক ডেভিড লুইস জাতিসংঘের এইডসবিষয়ক সংস্থাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করার মাধ্যমে সংস্থাটিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তিনি বিশ্বব্যাপী ফুটবলভক্তদের, বিশেষ করে তরুণদের সমবেত করতে সহায়তা করবেন। বিজ্ঞপ্তি।