৪৮০ হাতি হত্যাক্যামেরুনের বাউবা এনদিজিদা ন্যাশনাল পার্কে গত দুই মাসে সুদান ও চাদের অবৈধ শিকারিরা ৪৮০টি হাতি মেরেছে। গত বৃহস্পতিবার উদ্যানের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। তাঁরা জানান, এ পর্যন্ত ৪৮০টি জবাই করা হাতি পাওয়া গেছে। ওই উদ্যানের আয়তন দুই লাখ ২০ হাজার হেক্টর। তবে এ পর্যন্ত মোট কত হাতি হত্যা করা হয়েছে, তা নির্ণয় করা সম্ভব নয়। কাজেই প্রকৃত হাতি হত্যার সংখ্যা আরও বেশি হতে পারে। এএফপি।আগের কারাগারেইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি কারাগার থেকে দাঙ্গার কারণে সরিয়ে নেওয়া বিদেশি বন্দীদের আবার সেখানে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার কর্তৃপক্ষ জানায়, বালি দ্বীপের কেরোবোকান কারাগারে ৬০ জন বিদেশি বন্দী ছিল। সেখানে দাঙ্গা ছড়িয়ে পড়ার পর গত বুধবার রাতে কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ সময় ১৩ জন বিদেশি বন্দীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। তবে ওই বন্দীদের অনুরোধে পুনরায় তাদের কারাগারে ফিরিয়ে আনা হয়। এএফপি।