স ং ক্ষি প্ত বি শ্ব স ং বা দ

সংঘর্ষে নিহত ১৬

চীনের গোলযোগপূর্ণ জিনজিয়াং অঞ্চলে সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছে। মুসলিম উইঘুর জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের বেশির ভাগ লোক এই অঞ্চলে বসবাস করে। গতকাল সোমবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ খবর দেওয়া হয়। জিনজিয়াং সরকার পরিচালিত নিউজ পোর্টালের খবরে বলা হয়, কাশঘরের কাছে শুফুতে হামলা চালানো হয়। এ সময় দুর্বৃত্তরা বিভিন্ন আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ব্যবহার করে। পুলিশ সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা করছে। সংঘর্ষে নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এএফপি।