স ং ক্ষি প্ত বি শ্ব স ং বা দ

সবচেয়ে ধনী

ভারতের চার রাজ্যের বিধানসভা নির্বাচনে এবার প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জিতেছে। এই চার রাজ্যের হবু মুখ্যমন্ত্রীদের সবাই কোটিপতি। তাঁদের মধ্যে শীর্ষে রয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। নির্বাচন কমিশনে তাঁর দেওয়া সম্পদের বিবরণী থেকে জানা গেছে এই তথ্য। শিবরাজ সিংয়ের সম্পদের পরিমাণ ছয় কোটি ২৭ লাখ রুপি।

কলকাতা প্রতিনিধি