সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা নয়াদিল্লিতে

ভারতে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটে নয়াদিল্লিতে। এর পরের স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য। আর শহর হিসেবে কলকাতা তৃতীয় স্থানে রয়েছে। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এ তথ্য প্রকাশ করেছে।ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০০৯ সালে ভারতে ২১ হাজার ৩৯৭টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত করা হয়। আর ২০১০ ও ২০১১ সালে এই সংখ্যা হলো যথাক্রমে ২২ হাজার ১৭২ এবং ২৪ হাজার ২০৬।