সমকামীদের বিয়ে

নিউজিল্যান্ডের ৩০টির বেশি সমকামী দম্পতি গতকাল সোমবার বিয়ে করেছে। প্রথম এশীয় প্রশান্ত মহাসাগরীয় দেশ (বিশ্বে মাত্র ১৪তম) হিসেবে নিউজিল্যান্ড এদিন সমকামীদের বিয়েকে বৈধ ঘোষণা করে। সরকারের এ আইনি উদ্যোগের ফলে সমকামী জুটিদের মধ্যে প্রথমে বিয়ে করার প্রতিযোগিতা শুরু হয়। তবে দেশটির রোমান ক্যাথলিক গির্জা সমকামীদের বিয়ের বৈধতা দেওয়ার বিরোধিতা করেছিল। এএফপি।