সরকার গঠনের চূড়ান্ত পর্যায়ে নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি জোট সরকার গঠনে চুক্তি করার চূড়ান্ত সম্মতি জানিয়েছেন। কট্টর ডানপন্থী দল লিকুদ-ইসরায়েল বেইতেনুর একজন মুখপাত্র গতকাল বৃহস্পতিবার এ খবর জানান। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ইসরায়েল সফরের কয়েক দিন আগেই সেখানকার নতুন জোট সরকার আগামী সপ্তাহে শপথ নেবে। এ সরকারে লিকুদ পার্টির শরিক দল হিসেবে থাকবে মধ্যপন্থী দল ইয়েশ আতিদ ও হাতনুয়া এবং কট্টর ডানপন্থী দল জিউশ হোম। ইসরায়েলে গত জানুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে মধ্যপন্থী দলগুলো লিকুদ-বেইতেনুর তুলনায় সাফল্য পায়। বিবিসি।