এক বছরের বেশি সময় সাগরে ছিলেন হোসে সালভাদর। নতুন জীবন ফিরে পাওয়ার পর গত শনিবার তিনি তাঁর প্রয়াত সহযোগী জিকুয়েল করদোভারের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি বলেন, ‘আমি এখন শান্তি অনুভব করছি। কারণ সে (করদোভার) স্বপ্নে আমাকে তাঁর মায়ের সঙ্গে কথা বলতে বলেছে।’ তিনি জানান, তিনি প্রস্রাব, কচ্ছপের রক্ত, কাঁচা মাছ ও পাখির মাংস খেয়ে বেঁচে ছিলেন। কিন্তু করদোভার এগুলো হজম করতে পারছিলেন না। ফলে চার মাস পরই করদোভার মারা যান। এএফপি।