সৌদি আরবে আজ ঈদ

সৌদি আরবে গতকাল বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আজ শুক্রবার সেখানে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। আল-অ্যারাবিয়া নিউজ চ্যানেলের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম গতকাল বৃহস্পতিবার এ খবর জানায়।
আল-অ্যারাবিয়ার খবরে বলা হয়, সৌদি আরবসহ যুক্তরাজ্য, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের মুসলমানরা শুক্রবার ঈদ উৎসব উদ্যাপন করবেন।
পাকিস্তানের জিয়ো নিউজের খবরে বলা হয়, তুরস্ক, অস্ট্রেলিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, জাপান ও মালয়েশিয়াতেও গতকাল পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ওই সব দেশে আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।