সৌদি আরবে ফায়ারিং স্কোয়াডে ৭ ডাকাতের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে গতকাল বুধবার জনসমক্ষে ফায়ারিং স্কোয়াডে সাত ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ডাকাতির দায়ে ওই সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে সরকার জানায়। জাতিসংঘ ও কয়েকটি মানবাধিকার সংগঠন তাঁদের প্রাণ রক্ষার আবেদন জানিয়েছিল।সরকারের এক বিবৃতিতে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীরা সশস্ত্র ডাকাতি ও চুরির দায়ে অভিযুক্ত হয়েছিলেন। তাঁদের সহযোগী অন্য ডাকাতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও বেত্রাঘাতের শাস্তি হয়েছে। একই ধরনের অপরাধ কর্মকাণ্ড থেকে অন্যদের বিরত রাখতে ওই সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এএফপি।