ভারতের অমৃতসরে শিখদের পবিত্রতম ধর্মস্থান স্বর্ণমন্দিরে চালানো ‘অপারেশন ব্লুস্টার’ অভিযানে পরামর্শ দিয়ে সহায়তা করার কথা স্বীকার করেছে ব্রিটিশ সরকার৷ হেলিকপ্টার থেকে যুক্তরাজ্যের বিশেষ বাহিনী স্পেশাল এয়ার সার্ভিসের (এসএএস) আদলে সেই অভিযানের পরামর্শ দেওয়া হয়েছিল৷ পার্লামেন্টে মঙ্গলবার দেওয়া ভাষণে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেন, তিন দশক আগের সেই অভিযানের সময় যুক্তরাজ্যের দেওয়া পরামর্শ মানেনি ভারতীয় সেনাবাহিনী৷ কেবিনেট সেক্রেটারি স্যার জেরেমি হেউডের অধীনে তৈরি এ-সংক্রান্ত এক তদন্ত প্রতিবেদন সম্পর্কে বক্তব্যে এ কথা বলেন হেগ৷ গত মাসে প্রথম এ খবর প্রকাশিত হওয়ার পর শিখ সংগঠনগুলো এ বিষয়ে তদন্তের দাবি করেছিল৷ গার্ডিয়ান৷