যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর সারাহ পেলিন বলেছেন, ২০১০ সালটি তাঁর দলের জন্য একটি চমত্কার বছর হবে। গত শনিবার যুক্তরাষ্ট্রের টেনেসির নাশভিলে একটি অভিজাত হোটেলে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী পেলিন বলেন, জনগণ আবার রক্ষণশীল ধারার রাজনীতির দিকে ঝুঁকছে। আগামী নভেম্বরে মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনে এই জোয়ার ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ জানান তিনি। এ প্রসঙ্গে গত মাসে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে সিনেটের একটি আসনের উপনির্বাচনে রিপাবলিকান দলীয় স্কট ব্রাউনের জয়ের কথা উল্লেখ করেন পেলিন। এএফপি।