ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ৫৬তম বিবাহ বার্ষিকী ছিল গতকাল শনিবার। ১৯৫৭ সালের ১৩ জুলাই তিনি বাংলাদেশের নড়াইলের মেয়ে শুভ্রা মুখোপাধ্যায়কে বিয়ে করেন।
সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, এ উপলক্ষে গতকাল রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সস্ত্রীক কেক কাটেন প্রণব। এ সময় উপস্থিত ছিলেন তাঁর ঘনিষ্ঠজনেরা। বিভিন্ন ব্যক্তিরা রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।