স ং ক্ষি প্ত বি শ্ব স ং বা দ

৯৭ কোটি ধূমপায়ী

সারা বিশ্বের বিভিন্ন দেশে ধূমপানের জনপ্রিয়তা কমছে। তা সত্ত্বেও ধূমপায়ীর সংখ্যা বাড়ছে। ২০১২ সালে প্রতিদিন গড়ে ৯৬ কোটি ৭০ লাখ মানুষ ধূমপান করে। অথচ ১৯৮০ সালে এ সংখ্যা ছিল ৭২ কোটি ১০ লাখ। ১৮৭টি দেশের ধূমপায়ীদের ওপর গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভালুয়েশন (আইএইচএমই) এই গবেষণা করে। বিবিসি।