'আরটিআইয়ের অধীনে আসতে পারে দলগুলোও'

রাজনৈতিক দলগুলো তথ্য অধিকার (আরটিআই) আইনের আওতায় আসতে পারে বলে মত দিয়েছেন ভারতের অ্যাটর্নি জেনারেল (এজি) জি ই বহনভাতি। রাজনৈতিক দলগুলোকে আরটিআইয়ের আওতামুক্ত রাখার বিল দেশটির পার্লামেন্টে অমীমাংসিত অবস্থায় রয়েছে।
বহনভাতি মঙ্গলবার পার্লামেন্টের আইন ও বিচারবিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে বলেন, দলগুলোকে আরটিআই আইনের আওতায় নিয়ে আসার ব্যাপারে কেন্দ্রীয় তথ্য কমিশনের ৩ জুলাইয়ের রুলিং মেনে চলা উচিত। টাইমস অব ইন্ডিয়া।