আফগানিস্তানের রাজধানী কাবুলে ২০০৮ সালে ভারতীয় দূতাবাসে হামলায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই সম্পৃক্ত ছিল। ব্রিটিশ সাংবাদিক কার্লোটা গল তাঁর নতুন বইয়ে এ অভিযোগ তুলেছেন।
কার্লোটা গলের দ্য রং এনিমি: আমেরিকা ইন আফগানিস্তান ২০০১-২০০৪ নামের বইটি আগামী মাসেই বাজারে আসতে পারে। গল লিখেছেন, ‘হামলা শুধু আইএসআইয়ের এজেন্টদের কাজ নয়; এতে পাকিস্তানি ওই গোয়েন্দা সংস্থার বেশির ভাগ জ্যেষ্ঠ কর্মকর্তার অনুমোদন ছিল।’ পিটিআই।