‘মমতা খলনায়িকা’

পশ্চিমবঙ্গের সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘খলনায়িকা’ হিসেবে অভিহিত করেছেন। গত শনিবার দমদমে সিপিএমের অঙ্গসংগঠন ডিওয়াইএফআই বা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আয়োজিত ‘বিপ্লবী ক্ষুদিরাম বসু’র মৃত্যুদিবসের এক অনুষ্ঠানে শ্যামল চক্রবর্তী এ মন্তব্য করেন। শ্যামল চক্রবর্তী বলেন, ‘মুখ্যমন্ত্রীর চোখ দুটি ভীষণ লাল। দেখলে মনে হয় খলনায়িকা।’ তিনি আরও বলেন, ‘অলিম্পিকে যদি মিথ্যা কথা বলার প্রতিযোগিতা থাকত তাহলে উনি পুরস্কার নিয়ে আসতেন।’