'সংঘর্ষে' সিরীয় বিমানবাহিনী প্রধান নিহত

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে এক ‘সংঘর্ষে’ দেশটির বিমানবাহিনীর প্রধান জেনারেল হুসেইন ইসহাক নিহত হয়েছেন বলে গতকাল রোববার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন৷

কর্মকর্তারা বলেন, গত শনিবার সিরীয় বিদ্রোহীরা রাজধানীর কাছে মেলেইহা নগরের এক বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে হামলা চালায়৷ এ সময় তাদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে জেনারেল হুসেইন ইসহাক নিহত হন৷ সিরিয়ায় গৃহযুদ্ধে এ পর্যন্ত যে কয়জন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন, জেনারেল ইসহাক তাঁদের অন্যতম৷ বিবিসি৷