সংক্ষেপ

আইসিসিতে তলব

দক্ষিণ আফ্রিকাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) তলব করা হয়েছে। আইসিসির পরোয়ানা থাকলেও দুই বছর আগে দেশটিতে সফরে যাওয়া সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে গ্রেপ্তারে ব্যর্থ হওয়ার ঘটনায় গত মঙ্গলবার এ তলব করা হয়। দক্ষিণ আফ্রিকার প্রধান আইনি পরামর্শক আয়েশা জোহার গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। হেগভিত্তিক এ ট্রাইব্যুনাল ওমর আল-বশিরকে গ্রেপ্তারে দক্ষিণ আফ্রিকার সহায়তা চেয়েছিল। তাঁর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। নিয়ম অনুযায়ী এ ধরনের সহায়তা দিতে আইসিসির সদস্যদেশগুলো বাধ্য। বিরোধের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে আইসিসি ছাড়ার ঘোষণা দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। রয়টার্স