সংক্ষেপ

আবার হামলা

উত্তর-পূর্ব নাইজেরিয়ায় এক শিক্ষক প্রশিক্ষণ কলেজে এক নারীর আত্মঘাতী হামলাকারীর বোমায় চারজন আহত হয়েছে। বুধবার নাইজার রাজ্যের কোন্টাগোরায় ফেডারেল কলেজ অব এডুকেশনে ওই ঘটনা ঘটে। আত্মঘাতী নারী কলেজের গ্রন্থাগারে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর হামলা করতে চাইলেও আগেই দরজার কাছে বোমাটি বিস্ফোরিত হয়। তার পরও এতে চারজন আহত হয়েছে। এর দুই দিন আগেই উত্তর-পূর্বাঞ্চলের ইয়োবে রাজ্যে একটি বিদ্যালয়ে আত্মঘাতী বোমা হামলায় প্রায় ৬০ জন শিক্ষার্থী প্রাণ হারায়। বোকো হারামের জঙ্গিরা ওই হামলায় চালিয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।
এএফপি