১১৮জন যাত্রীসহ লিবিয়ার একটি উড়োজাহাজ ‘ছিনতাই’ করা হয়েছে। উড়োজাহাজটি মাল্টায় অবতরণ করতে বাধ্য করেছে ‘ছিনতাইকারীরা’।
লিবিয়ার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, লিবিয়ার অভ্যন্তরীণ রুটের এয়ারবাস এ৩২০-এর গন্তব্য পরিবর্তন করে সেটি মাল্টায় নিয়ে যাওয়া হয়েছে। মাল্টার প্রধানমন্ত্রী বলছেন, উড়োজাহাজটি ‘সম্ভবত ছিনতাই’ করা হয়েছে।