সিরিয়ার গোলান মালভূমিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। রকেট হামলার পাল্টা জবাব দিতে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। তবে এখন পর্যন্ত কোনো হামলাতেই প্রাণহানির খবর মেলেনি। খবর রয়টার্স ও আল জাজিরার।
সিরিয়ার সেনাসূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, বৃহস্পতিবার সিরিয়ার গোলান ভূখণ্ডের কিউনেটরা এলাকায় কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি সেনা হেলিকপ্টার। মূলত সরকারি ভবন ও পরিবহন পরিদপ্তরকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। যদিও এর আগে ইরান-সমর্থিত ফিলিস্তিনি জঙ্গি দল ‘ইসলামিক জিহাদ’ গোলান মালভূমি থেকে লেবানন সীমান্তবর্তী ইসরায়েলি গ্রামে রকেট হামলা করে বলে অভিযোগ তোলে ইসরায়েলি সেনাবাহিনী।