৫০ জন অপহৃত

নাইজেরিয়ার প্রত্যন্ত একটি গ্রামে সন্দেহভাজন বোকো হারাম জঙ্গিরা হামলা চালিয়ে অন্তত ৫০ জনকে অপহরণ করেছে। গত রোববার চাদ হ্রদের কাছে দোরোন বাগা গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বিবিসিকে জানিয়েছেন, ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠীটির একদল সদস্য ওই গ্রামে হামলা চালিয়ে অন্তত ২৬ জনকে হত্যা করে। তারা বেশ কয়েকটি ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে। পরে ৫০ জনকে তুলে নিয়ে যায়। এর আগে গত এপ্রিলে উত্তর-পূর্ব নাইজেরিয়ার একটি স্কুল থেকে দুই শতাধিক ছাত্রীকে অপহরণ করে বোকো হারাম। খবর বিবিসির