আকিহিতোর সিংহাসন ত্যাগের খবর নাকচ

জাপানের রাজপরিবার গতকাল বৃহস্পতিবার দাবি করেছে, বর্ষীয়ান সম্রাট আকিহিতোর সিংহাসন ত্যাগ করার কোনো পরিকল্পনা নেই। আকিহিতো স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করতে চান, এমন খবর প্রকাশের প্রতিক্রিয়ায় রাজকীয় কর্তৃপক্ষ এ বক্তব্য দিয়েছে।

রাজপরিবারের শীর্ষ কর্মকর্তা শিনইচিরো ইয়ামামতো বুধবার রাতে বলেন, ‘এটি নিঃসন্দেহে সত্য নয়’। তিনি বলেন, সম্রাট তাঁর সাংবিধানিক অবস্থান বিবেচনা করে দীর্ঘদিন ধরেই পদ্ধতিগত বিষয়ে আলোচনা থেকে বিরত থেকেছেন।’ সম্রাট আকিহিতোর সিংহাসনে আরোহণের ২৮তম বছর চলছে।