মালয়েশিয়া এয়ারলাইনসের নিখোঁজ উড়োজাহাজের (এমএইচ৩৭০) ধ্বংসাবশেষের সন্ধানে এবার ভারত মহাসাগরে বর্তমান অনুসন্ধান এলাকার আরও দক্ষিণ অংশে তল্লাশি চালানো হবে। বিমানটির সম্ভাব্য অবস্থানের ব্যাপারে নতুন তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী ওয়ারেন ট্রাস গতকাল বৃহস্পতিবার বলেন, কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সংগৃহীত তথ্য-উপাত্ত ‘পরিমার্জন’ করে এ রকম তথ্য মিলেছে। ২৩৯ আরোহী নিয়ে গত ৮ মার্চ উড়োজাহাজটি নিখোঁজ হয়।
এএফপি