ইরাকে বোমা হামলায় নিহত ৩৭

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলের কয়েকটি শহরে গতকাল শনিবার বোমা হামলায় ৩৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, বাগদাদের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর বালাদ রুজ শহরে প্রথম বোমা হামলা হয়। এতে কমপক্ষে ১১ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে বলে হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে।

সামারা শহরে শিয়া আধা সামরিক সদস্যদের নিরাপত্তাচৌকি লক্ষ্য করে দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৬ শিয়া যোদ্ধা নিহত এবং ৩১ জন আহত হন।

পুলিশ জানায়, এ ছাড়া বোমা হামলায় পশ্চিম বাগদাদে চারজন, আবু দাসির শহরে তিনজন এবং সাবা আল বওয়ারে তিনজন নিহত হয়েছে।