ফিলিস্তিনি কর্তৃপক্ষ আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ আদালতের ১২৩তম সদস্য হচ্ছে। এখনো জাতিসংঘের পূর্ণ সদস্যপদ না পাওয়া ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার পথে একে একটি বড় পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। এ সদস্যপদের বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলের সঙ্গে কয়েক দশক ধরে চলা বিরোধকে আন্তর্জাতিক আদালতে তোলার সুযোগ পেতে পারে। ইসরায়েল এ আদালতের ঘোর বিরোধী। তারা এর সদস্যও নয়। গত বছরের ডিসেম্বরে ফিলিস্তিন আইসিসির সদস্যপদের জন্য আবেদন করলে ইসরায়েল খুবই ÿক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।
রয়টার্স