বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নগর হিসেবে টানা তৃতীয়বারের মতো উঠে এল সিঙ্গাপুরের নাম। আর সবচেয়ে সস্তা শহর হলো জাম্বিয়ার রাজধানী লুসাকা।
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) গবেষণা অনুযায়ী, ব্যয়ের দিক থেকে জুরিখ ও হংকং দ্বিতীয় অবস্থানে এবং জেনেভা চতুর্থ ও প্যারিস পঞ্চমে। আর লন্ডন, নিউইয়র্ক যথাক্রমে রয়েছে ষষ্ঠ ও সপ্তম অবস্থানে। কোপেনহেগেন, সিউল ও লস অ্যাঞ্জেলস একই মান পেয়ে ঠাঁই পেয়েছে শীর্ষ দশে। তাই শীর্ষ দশের তালিকা থেকে এবার বাদ পড়েছে সিডনি, মেলবোর্ন ও অসলো। এ ছাড়া বিশ্বে কম ব্যয়ের ১০টি শহরের মধ্যে পাকিস্তান ও ভারত রয়েছে পঞ্চম অবস্থানে।
ইআইইউর গবেষণায়, বিশ্বের ১৩৩টি শহরের মধ্যে এক ঝুড়ি পণ্য ও সেবার দামের তুলনা করা হয়। এতে খাদ্য, পানীয়, প্রসাধন, বেসরকারি স্কুলের খরচসহ প্রায় ১৬০টি পণ্য ও সেবা অন্তর্ভুক্ত রয়েছে।