আফগানিস্তানের কাবুল পুলিশ একাডেমির কাছে এক আত্মঘাতী বোমা হামলায় ২০ প্রশিক্ষণার্থী পুলিশ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।
আফগানিস্তানের নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা বলেন, বোমার বিস্ফোরণ ঘটানোর সময় হামলাকারী ব্যক্তি পুলিশের পোশাক পরা ছিলেন। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।
পুলিশের অন্য এক কর্মকর্তা বলেন, বিস্ফোরণের ঘটনায় ২০ নয়, ২৫ প্রশিক্ষণার্থী পুলিশ সদস্য নিহত হয়েছেন। এএফপি।