আফগানিস্তানের বিরোধপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল আজ রোববার ঘোষণা করা হবে। এর আগে গতকাল শনিবার সরকারি কর্মকর্তারা জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী ক্ষমতা ভাগাভাগির বিষয়ে সম্মত হয়েছেন। আজ রোববার এ বিষয়ে চুক্তি হবে। গত ১৪ জুনের ভোটের পর থেকে দুই প্রার্থী আশরাফ গনি ও আবদুল্লাহ আবদুল্লাহর মধ্যে বিরোধের কারণে আফগানিস্তানে গভীর সংকট চলছে। দুজনেই গুরুতর অনিয়মের অভিযোগ ওঠা এ নির্বাচনে জয়লাভের দাবি করে আসছেন। এএফপি