ফিলিস্তিনের গাজা উপত্যকায় সংঘাত বন্ধে মিসরের মধ্যস্থতায় দীর্ঘমেয়াদি একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। ইসরায়েল এবং গাজার শাসক দল হামাস চুক্তিতে সম্মত হওয়ার পর গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা থেকে এ চুক্তি কার্যকর হয়। এর মাধ্যমে গাজায় প্রায় সাত সপ্তাহের রক্তপাতের অবসান ঘটল। গাজা থেকে হামাস রকেট ছুড়ছে অভিযোগ তুলে গত ৮ জুলাই গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এতে গতকাল পর্যন্ত দুই হাজার ২০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তিকে নিজেদের বিজয় বলে দাবি করেছে হামাস। এএফপি