তাইওয়ানের রাজধানী তাইপেতে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে ট্রেনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ২৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
তাইপের সংসান স্টেশনে ট্রেনের একটি কামরায় এ বিস্ফোরণ ঘটে। স্থানীয় গণমাধ্যমকে পুলিশ বলেছে, বোমাসদৃশ বিস্ফোরকভর্তি একটি ভাঙা টিউব পেয়েছেন তাঁরা।
ওই ট্রেনের এক যাত্রী বলেছেন, বিস্ফোরণের পর সবকিছু অন্ধকার হয়ে যায়। মানুষ ভয়ে চিৎকার করতে থাকে।