থাইল্যান্ডে অপরাধী আটকে পুলিশি ক্ষমতা সেনাবাহিনীকে দেওয়ায় তীব্র ক্ষোভ জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। এর ফলে মানবাধিকার লঙ্ঘন হওয়ার আশঙ্কা করেছে সংগঠনগুলো।
থাইল্যান্ডের সামরিক সরকারের প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ও-চা গত সপ্তাহে এক নির্বাহী আদেশ দিয়ে সাব লেফটেন্যান্ট বা এর ওপরের স্তরের সেনাসদস্যদের সন্দেহভাজন অপরাধীদের আটকের ক্ষমতা দেন। সেনাবাহিনীকে এ ক্ষমতা দেওয়ার পক্ষে যুক্তি দেখিয়ে বলা হচ্ছে, মাদক পাচারকারীদের দৌরাত্ম৵ বেড়ে যাওয়ায় তাদের এ ক্ষমতা দরকার। এ কাজে পর্যাপ্ত পুলিশ নেই।
কিন্তু মানবাধিকার সংগঠনগুলো বলছে, দুই বছর আগে ক্ষমতা দখলকারী সেনাবাহিনী এর মাধ্যমে আবারও বিচারিক ক্ষমতা কুক্ষিগত করে ফেলল।