সংক্ষেপ

নতুন ভিডিও

আরও একজনকে শিরশ্ছেদের দৃশ্যসংবলিত ভিডিও প্রকাশ করেছে ইসলামিক স্টেট। ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গিগোষ্ঠীটির দাবি, এই ব্যক্তি হলেন মার্কিন ত্রাণকর্মী পিটার ক্যাসিগ। গতকাল রোববার সামাজিক গণমাধ্যমগুলোতে ছাড়া হয় প্রায় ১৬ মিনিটের ভিডিওটি। সিরীয়দের মধ্যে ত্রাণ সরবরাহকালে গত বছর আটক হন ক্যাসিগ। তিনি ধর্মান্তরিত হয়ে আবদুল রহমান নাম গ্রহণ করেছিলেন। এপি