নিহতের সংখ্যা বেড়ে ১১৪

তাইওয়ানে ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা বেড়ে ১১৪ জনে পৌঁছেছে। আহত হয়েছে ৫৫০ জন। গতকাল শনিবার উদ্ধারকাজে নিয়োজিত কর্মকর্তারা এ কথা জানিয়েছে। এক সপ্তাহ ধরে ওই ভবনে উদ্ধারকাজ চলছে। এক সপ্তাহ আগে তাইওয়ানে ওই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৪। এতে ১৬তলা ভবনটি ধসে পড়ে। ধ্বংসাবশেষ থেকে ২৮০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়। ১৯৯৪ সালে ভবনটির নির্মাণকাজ শেষ হয়। নির্মাণকাজে অনিয়মের অভিযোগে ভবনের নির্মাতা লি মিং হুই ও তাঁর দুই সহযোগীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এএফপি