সংক্ষেপ

পক্ষত্যাগ

হেঁটে সীমান্ত পেরিয়ে দক্ষিণ কোরিয়ায় চলে গেছেন উত্তর কোরিয়ার এক সেনাসদস্য। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তরুণ ওই সেনাসদস্য গতকাল সোমবার সীমান্তের সামরিকীকরণ জোনের (ডিএমজেড) উত্তর-পূর্বাঞ্চলীয় ওয়াচিয়নে অবস্থিত একটি দক্ষিণ কোরীয় সীমান্তচৌকির দিকে অগ্রসর হন। তবে এ সময় কোনো গুলি বিনিময় হয়নি। অতীতেও উত্তর কোরিয়ার অনেকে পক্ষত্যাগ করেছেন। তবে ডিএমজেড হয়ে সীমান্ত অতিক্রমের ঘটনা একেবারেই বিরল। কারণ, সেখানকার ১৫৫ মাইল অসামরিকীকৃত সীমান্তে কড়া পাহারার পাশাপাশি বিক্ষিপ্তভাবে পাতা আছে ভূমি মাইন। সর্বশেষ ২০১২ সালে ডিএমজেড হয়ে পক্ষ ত্যাগের ঘটনা ঘটেছিল।
বিবিসি