ব্যভিচারের অভিযোগে সিরিয়ায় এক নারীকে পাথর ছুড়ে হত্যা করেছে কট্টর ইসলামপন্থী বিদ্রোহীরা। দেশটির উত্তরাঞ্চলে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) শক্ত ঘাঁটি রাক্কা শহরে একটি ফুটবল স্টেডিয়ামের কাছে সম্প্রতি এ ঘটনা ঘটে। এ ঘটনার আগের রাতেই আরেক যুবককে তারা একই অভিযোগে হত্যা করে। নারীকে হত্যার ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, বিদ্রোহীরা তাঁকে একটি গর্তে নামিয়ে জনসমক্ষে পাথর ছুড়ে হত্যা করে। একজনও এ ঘটনার প্রতিবাদ করতে এগিয়ে আসেনি। এ ঘটনার আগের ২৪ ঘণ্টার মধ্যেই বিয়েবহির্ভূত শারীরিক সম্পর্কের অভিযোগ এনে তাবকা শহরে শামসি আবদুল্লাহ নামের এক যুবককে একইভাবে হত্যা করে আইএসের বিদ্রোহীরা।
টাইমস অব ইন্ডিয়া