এক সাবেক গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার দায়ে অভিযুক্ত নারীর ফাঁসি কার্যকর করল ইরান। গতকাল শনিবার ভোরে রেহানি জব্বারি (২৬) নামের ওই নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পাশ্চাত্যের পাশাপাশি ইরানের চিকিৎসক ও মানবাধিকারকর্মীরা রেহানির মৃত্যুদণ্ড স্থগিতের আহ্বান জানিয়েছিলেন।
ইন্টেরিয়র ডিজাইনার রেহানি সাবেক গোয়েন্দা কর্মকর্তা মোরতেজা আবদোলালিকে কুপিয়ে হত্যা করেন। এএফপি।