সংক্ষেপ

ফিলিপাইনের প্রস্তাবিত আইন নিয়ে উদ্বেগ

ফিলিপাইনে প্রস্তাবিত একটি আইনের আওতায় বিশেষ কিছু অপরাধে দোষী সাব্যস্ত নয় বছর বয়সী শিশুদেরও কারাগারে পাঠানোর বিধান নিয়ে গতকাল সোমবার উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন। আইনটিতে সমর্থন দিচ্ছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। আগামী মাসের মধ্যে এটি পাস করা জন্য চাপ দিচ্ছেন তাঁর সহযোগীরা। প্রস্তাবিত আইনে মৃত্যুদণ্ড ফিরিয়ে আনা ও ফৌজদারি অপরাধে কাউকে দোষী সাব্যস্ত করার ন্যূনতম বয়স ১৫ থেকে ৯-এ নামিয়ে আনার কথা বলা হয়েছে। আইনটির প্রধান সমর্থকদের একজন প্যান্টালিয়ন আলভারেজ বলেন, প্রাপ্তবয়স্ক অপরাধীরা জ্ঞাতসারে ও উদ্দেশ্যমূলকভাবে ১৫ বছরের কম বয়সীদের মাদক চোরাচালানের মতো অপরাধে ব্যবহার করছেন। দুতার্তে কারাগারে পাঠানোর ন্যূনতম বয়স ১৫ বছরের পক্ষপাতী হলেও তাঁর সহযোগীরা এক ধাপ এগিয়ে ৯-এ নামিয়ে আনতে আগ্রহী।