চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের দাবিতে আয়োজিত কর্মসূচিতে মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা যোগ দিল। খবর এএফপির।
গতকাল শুক্রবার কয়েক শ স্কুলছাত্র এতে যোগ দেয়। সর্বশেষ খবরে জানা যায়, বিক্ষোভরত শিক্ষার্থীরা গত রাতে পুলিশের বেষ্টনী এড়িয়ে সরকারের সদর দপ্তরে ঢুকে পড়ে।