চীনের সাংহাইয়ের পুদং আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল রোববার দুপুরে একটি অল্প মাত্রার বিস্ফোরণে তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। বিমানবন্দরের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের টি-টু চেক ইন এলাকায় ওই বিস্ফোরণ ঘটে। এটা হাতে তৈরি স্বল্প ক্ষমতার বিস্ফোরক ছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। পুদং আন্তর্জাতিক বিমানবন্দর সাংহাইয়ের প্রধান দুটি বিমানবন্দরের একটি।
এপি