জাপানে ১০০ বছর কিংবা এর চেয়েও বেশি বয়সী মানুষের সংখ্যা গত ৪৪ বছরের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে। গতকাল শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ১০০ ও এর চেয়ে বেশি বয়সী মানুষের সংখ্যা ৫৮ হাজার ৮২০ জনে দাঁড়িয়েছে। তাঁদের মধ্যে ৮৭ দশমিক ১ শতাংশ নারী। এক বছর আগের তুলনায় এ সংখ্যা চার হাজার ৪২৩ জন বেশি। বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী মিসাও ওকাওয়া (১১৬) ও পুরুষ সাকারি মোমোইও (১১১) জাপানের নাগরিক। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এ স্বীকৃতি দিয়েছে।
এএফপি