মিয়ানমারে গত শনিবার চিন্দুইন নদীতে ফেরি দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১৫৪ জনকে। আজ সোমবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
শনিবার মিয়ানমারের মনিওয়া শহরের ৭২ কিলোমিটার উত্তরে ওই নদীতে ফেরিডুবির এ ঘটনা ঘটে। মৃতের সংখ্যা ১০০ ছাড়াতে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।
এএফপির প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় ত্রাণ ও পুনর্বাসন বিভাগের পরিচালক সা উইলি ফ্রেন্ট জানান, এখন পর্যন্ত ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এসব লাশের পরিচয় জানা যায়নি।