ইয়েমেনের পশ্চিম উপকূলে লোহিত সাগরে নৌকাডুবির ঘটনায় ৭০ ব্যক্তি নিহত হয়েছেন। ডুবে যাওয়া নৌকাটি আফ্রিকার অভিবাসী বহন করছিল। দেশটির কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
আজ সোমবার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, গতকাল রোববার অভিবাসীবাহী ছোট একটি নৌকা প্রবল বাতাসের তোড়ে ও ঢেউয়ের দোলায় লোহিত সাগরে ডুবে যায়। নিহত অভিবাসীদের অধিকাংশই ইথিওপিয়ার নাগরিক বলে ধারণা করছেন নিরাপত্তা কর্মকর্তারা।