তিব্বতে চীনা শাসনের প্রতিবাদে এক তিব্বতি নারী নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার সিচুয়ান প্রদেশের আবা এলাকার একটি শহরের কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ও গণমাধ্যম। সেপি কেই (২০) নামের ওই নারী চীনের দমননীতির প্রতিবাদে এক বিক্ষোভ চলার সময় এ ঘটনা ঘটান। এ ঘটনার পর পুলিশ তাঁর ভাইকে ধরে নিয়ে যায়। এ মাসের শুরুর দিকে একই কারণে অপর এক ব্যক্তি নিজের শরীরে অগ্নিসংযোগ করে আত্মাহুতি দেন। ২০০৯ সালের পর থেকে কমপক্ষে ১৩০ জন তিব্বতি নিজের শরীরে অগ্নিসংযোগ করেছেন।
এএফপি