সর্বশেষ ঘাঁটিতে 'অবরুদ্ধ' আইএস

সিরিয়ার আলেপ্পোয় সর্বশেষ ঘাঁটিতে ‘পুরোপুরি অবরুদ্ধ’ হয়ে পড়েছে ইসলামিক স্টেট (আইএস)। মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী উত্তরাঞ্চলীয় আল বাব শহরমুখী একটি সড়ক বিচ্ছিন্ন করার পর আইএস যোদ্ধারা অবরুদ্ধ হয়ে পড়ে। সংগঠনটি জানায়, সরকারি বাহিনী দক্ষিণ দিক থেকে এবং তুরস্ক ও বিদ্রোহী বাহিনী পূর্ব, উত্তর ও পশ্চিম দিক থেকে আল বাব শহর পুরোপুরি অবরুদ্ধ করে ফেলেছে।